৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

৪৭ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৭ লক্ষাধিক টাকা মূল্যের ১৫ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম আয়শা সিদ্দিকা (৩১)।

আজ (৭ এপ্রিল ২০২৫) বিকেল ৫:৪৫ ঘটিকায় ডিবির একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এবং যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আয়শাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১৫ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৭ লক্ষ ৫২ হাজার টাকা।

ডিবি-মতিঝিল বিভাগের সূত্রে জানা যায়, অভিযানের পূর্বে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন যে, এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আয়শাকে গ্রেফতার করা হয় এবং ইয়াবাগুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আয়শা স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তিনি উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আয়শাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top