৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে নৌকায় তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে বেড়াতে নিয়ে গিয়ে নৌকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) তাকে গ্রেফতার করে ফুলছড়ি থানা পুলিশ।

ধর্ষণের ঘটনাটি ঘটেছে সোমবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বালাসী ঘাট এলাকায়। ভুক্তভোগী তরুণী গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ফেসবুকে সাদিকুল ইসলাম কনকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরিচয়ের পর কনক তাকে বিয়ের প্রলোভন দেখান এবং একপর্যায়ে সোমবার তাকে বালাসী ঘাট এলাকায় ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন। সেখানে ঘুরতে গিয়ে নৌকায় ওঠার পর, কনক সুযোগ বুঝে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। সাদিকুল ইসলাম কনক বোয়ালী খেয়াঘাট এলাকার বাসিন্দা ইউনুস আলীর ছেলে।

এ ঘটনায় তরুণীর পরিবার দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আয়নাল হক জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top