৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় স্কাউটস দিবসে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় স্কাউটস দিবস উপলক্ষ্যে উপজেলা স্কাউটসের আয়োজনে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রাঙ্গন একটি র‍্যালি শুরু হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে এসে র‍্যালি শেষ হয়। পরে র‍্যালি শেষে উপজেলা মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। সভাপতি তার বক্তব্য বলেন সবাই কে প্রত্যাহিক ভাবে স্কাউটস দিবসে স্কাউটস পালন করতে হবে। এ ছাড়া ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেহেলি ফেরদৌস, উপজেলা স্কাউট কমিশনার মোঃ ইসমাইল হোসেন সোহাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নাজমুল আলম, মোস্তফা কবির উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন, ইউনিট লিডার মামুনুর রশিদ, ইয়াং লিডার লাবনী আক্তার সহ স্কাউটস কমিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও স্কাউটস সংশ্লিষ্ট বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় উপজেলা স্কাউটস সম্পাদক মোহাম্মদ আলী তারেক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top