৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রবাসীদের ভোট দেয়া সম্ভব হবে: ইসি সানাউল্লাহ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কোনো একক পদ্ধতি নয়, একেক দেশের জন্য একেক পদ্ধতির ভোটদান পদ্ধতি প্রবর্তন বা ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করছে নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো সানাউল্লাহ।

তিনি বলেন, আমাদের দেশে পোস্টাল ব্যালট কার্যকর নয়। পৃথিবীর ১১৫টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে। সবচেয়ে প্রচলিত পদ্ধতি হচ্ছে, প্রবাসে দূতাবাসে হাজির হয়ে ভোট দেওয়া। তবে বাংলাদেশিদের জন্য তা সম্ভব নয়। তাই তিনটি বিকল্প থেকে প্রক্সি ভোটকেই অনেকে সমর্থন করেছে। গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনের জন্য তিনটি পদ্ধতি নিয়ে আসা হবে। এর ফলে প্রবাসীদের ভোটের আওতায় আনা সম্ভব হবে।

আবুল ফজল মো সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনে মঙ্গলবারের কর্মশালায় বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, এনজিও বিদেশি সাহায্য সংস্থা অংশ নেয়। এর মধ্যে ১০টি দল তাদের প্রস্তাব আলাদাভাবে উপস্থাপন করেছে। আশা করি, প্রবাসীদের এবারে ভোটের আওতায় আনতে পারব।

দিনব্যাপী কর্মশালায় প্রবাসীদের বিস্তৃতি, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা, দূতাবাসের সক্ষমতাসহ নানা বিষয় উঠে এসেছে। আর কোনো একক পদ্ধতি অনুসরণ না করে মিক্সপদ্ধতি গ্রহণের পরামর্শ এসেছে। যে পদ্ধতিই অনুসরণ করা হোক না কেন পাইলট আকারে তা দেখতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top