৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হারানো, চুরি ও ছিনতাই হওয়া ১০৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো ডিএমপি

মোঃ বিপুল হোসেন, পাটগ্রাম প্রতিনিধি

ঢাকা, ৯ এপ্রিল ২০২৫: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ধানমন্ডি থানা ও হাজারীবাগ থানা পুলিশের সহায়তায় বিভিন্ন সময়ে হারানো, চুরি ও ছিনতাই হওয়া ১০৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে ধানমন্ডি থানা ২৮টি এবং হাজারীবাগ থানা ৭৮টি মোবাইল ফোন উদ্ধার করে।

ডিএমপির ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, গত এক মাসে বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়া এবং চুরি বা ছিনতাই হওয়া বিষয়ে মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের প্রেক্ষিতে পুলিশের তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে, হাজারীবাগ থানার সূত্রে জানা যায়, একই সময়কালে হাজারীবাগ থানা পুলিশও তথ্য-প্রযুক্তির সহায়তায় ৭৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

৯ এপ্রিল ২০২৫ বুধবার, ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান এর উপস্থিতিতে উদ্ধারকৃত ১০৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি ও আনন্দিত মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন তাদের হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়ে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top