৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কাঠালিয়ায় কঠোর নিরাপত্তা ও নজরদারীতে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু

আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধি

সারা দেশের ন্যায় ঝালকাঠির কাঠালিয়াতেও কঠোর নিরাপত্তা আর নজরদারীতে বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। লিখিত পরিক্ষা শেষ হবে আগামী ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

এ বছর কাঠালিয়ায় ০৬টি কেন্দ্রে এসএসসি, দাখিল, কারিগারি ও ভোকেশনালের মোট ১ হাজার ৯৭০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।

আজ সকালে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জরিহুল ইসলাম উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও স্পেশাল ভিজিল্যান্স টিম কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করছে। এ সময় শিক্ষকসহ সংশ্লিষ্ঠদের সততা ও নিষ্ঠার সাথে পরীক্ষায় দায়িত্ব পালনে কঠোর নির্দেশ দেন নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top