৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় রাজবাড়ীতে সাবেক পৌর মেয়র কারাগারে

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন।

জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণ সহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এছাড়াও রাজবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলার আসামী।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুর রাজ্জাক (২) বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামী নজরুল ইসলাম মন্ডল। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে বিচারক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top