৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হোসেনপুরে মাঝরাতে আগুনে পুড়ে ছাই হলো কৃষাণীর স্বপ্ন

শাহজাহান সাজু কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে গোয়ালঘরে আগুন লেগে শেফালী আক্তার নামের এক কৃষাণীর ৩ টি গরুসহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ওই কৃষাণীর।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার ৪ নং আড়াইবাড়ীয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সবাই যখন গভীর ঘুমে মগ্ন তখন হঠাৎই গোয়াল ঘরে আগুন লাগে। এতে গোয়ালঘরে থাকা তিনটি গরুসহ ১৫ মন চাল ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কৃষাণী শেফালী আক্তার জানান, নিজের ও স্বামীর সঞ্চয় করা টাকা গুলো দিয়ে গরু লালন পালন করতেন। এগুলোই তাদের শেষ সম্বল ছিলো। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top