৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভূজপুর ট্রাজেডির মামলা প্রত্যাহার করার জন্য ৩০ দিনের আল্টিমেটাম

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

২০১৩ সালে চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক মসজিদ মাদরাসায় হামলা ও স্থানীয় মাদ্রাসার মুহতামিম সাহেবকে তুলে নেওয়ার অভিযোগে সংঘটিত ঐতিহাসিক ভূজপুর ট্রাজেডির মামলা প্রত্যাহারের জন্য ৩০ দিনের জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে।

গতকাল (১১ এপ্রিল) ঘটনার একযুগ পূর্তি উপলক্ষ্যে মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণের দাবীতে বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় শিকার মজলুমদের নিয়ে গঠিত ভূজপুর মজলুম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত বিশাল এক মানববন্ধনে এই ঘোষণা দেওয়া হয়।

পরিষদের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেফাজত নেতা মাওলানা আসগর সালেহীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ভূজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম নূরী, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, জামিয়া ইসলামিয়া ভূজপুর এর মহাপরিচালক আল্লামা জুনাইদ বিন জালাল, ইউনিয়ন বিএনপির সভাপতি মজলুম জননেতা জনাব নুরুল ইসলাম তালুকদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত হেডমাস্টার জামায়াত নেতা জনাব হাফিজুর রহমান, জামাত নেতা জনাব জিয়াউর রহমান, বিএনপি নেতা নাজিম উদ্দীন বাচ্চু, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা এরশাদ বিন জালাল, মাওলানা এম. নিজাম উদ্দীন, সনাতনী ধর্মের প্রতিনিধি অবসরপ্রাপ্ত সহকারী ভূমি অফিসার বাবু রনজিত কুমার পাল, বৌদ্ধ সমাজের প্রতিনিধি বাবু বিজন বড়ুয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ জাফর, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি মাওলানা নাঈমুদ্দিন, যুব দলের প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ মিজবাহ, জামায়াতে ইসলামীর প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালাম, মজলুম পরিষদের নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস রাজু, মাওলানা বখতিয়ার তালুকদার, হাফেজ শহিদুল্লাহ ও ইসলামী ছাত্র সমাজ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ছাত্র নেতা মাওলানা তারেকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন থেকে মজলুম ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা ভূজপুর মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালিন সরকার কে আগামী এক মাস সময়সীমা বেঁধে দিয়ে সকল মামলা প্রত্যাহার করে ক্ষতিগ্রস্থদের ক্ষতি পূরণ দেওয়ার দাবী জানান।

এসময় আগামী একমাসের কর্মসূচী ঘোষণা করা হয়। ১২ ও ১৩ এপ্রিল মামলা প্রত্যাহারের পক্ষে জনমত সৃষ্টির লক্ষে ভূজপুরের নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ ও মুসলিম সকলের গণ স্বাক্ষর সংগ্রহ করা হবে।

আগামী ১৫ এপ্রিল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে মামলা প্রত্যাহার করার দাবীতে স্মারকলিপি প্রদান করা হবে।

এসময় বক্তারা এই এক মাসের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে, ১৫ মে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অথবা সংবাদ সম্মেলন করে ফটিকছড়িতে (হরতাল, অবরোধ ও অবস্থান কর্মসূচী) সহ মাঠ পর্যায়ে কর্মসূচী ঘোষণা করা হুশিয়ারী উচ্চারণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top