৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে গোমতী নদী থেকে অবৈধ মাটিকাটায় তিন লক্ষ টাকা জরিমানা

মোঃসাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার মধ্যরাতে উপজেলার রহিমপুর, নয়াকান্দি ও ত্রিশ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে গোমতী নদীর বেড়িবাঁধের ভিতর থেকে অবৈধভাবে মাটি কাটার সময় তিনটি ট্রাক্টর জব্দ করা হয়।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ইব্রাহিম, ফাহিম ও রুবেল নামের তিনজনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করে মোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান জানান, “জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top