৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইরানের মাননীয় রাষ্ট্রদূতের বগুড়া ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন

মোঃ আশরাফুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ

গতকাল শনিবার উত্তর বঙ্গের প্রবেশ দ্বার বগুড়ায় প্রতিষ্ঠিত বগুড়া ডায়াবেটিস এন্ড স্বাস্থ্যসেবা হাসপাতাল পরিদর্শন করেন ইসলামি রিপাবলিক অফ ইরানের মাননীয় রাষ্ট্রদূত H.E. MR. MANSOUR CHAVOSHI ও মাননীয় রাষ্ট্রদূতের সহধর্মিণী

ZAHRA CHAVOSHI এবং রাষ্ট্রদূতের সফর সঙ্গীরা। এর আগে মাননীয় রাষ্ট্রদূত ও টিমের সদস্যরা ভোর পৌনে ছয়টায় ঢাকা থেকে রওনা দিয়ে বগুড়া সার্কিট হাউসে পৌনে ১১ টায় পৌছেন। বেলা ১১ টায় বগুড়া মাননীয় রাষ্ট্রদূত ও টিমের সদস্যরা বগুড়া ডায়াবেটিস এন্ড স্বাস্থ্যসেবা হাসপাতাল পরিদর্শন করেন। বগুড়া ডায়াবেটিস এন্ড স্বাস্থ্যসেবা হাসপাতালে র সেমিনার কক্ষে মাননীয় রাষ্ট্রদূতের সঙ্গে বগুড়া ডায়াবেটিস এন্ড স্বাস্থ্যসেবা হাসপাতালে র পরিচালনা পরিষদের সদস্যরা ও সিনিয়র ডাক্তারদের নিয়ে স্বাস্থ্যসবা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল কতৃপক্ষ মাননীয় রাষ্ট্রদূত ও টিমের সদস্যদের ক্রেষ্ট প্রদান করেন। রাষ্ট্রদূতের টিমের অন্যান্য সদস্যরা হলে-MR. SAMSAL ISLAM বিশিষ্ট গবেষক ও রোগতত্ববিদ। MR. IQBAL-সভাপতি,এস এস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।গাজী সালাহউদ্দিন তানভীর-যুগ্ন সদস্য সচিব,এনসিপি। এসএম কবির উদ্দিন,BNSB Hospital, সিরাজগঞ্জ।

ARIFUR RAHMAN AKIB-ছাত্র প্রতিনিধি,স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। হাসপাতাল পরিদর্শনে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সিভিল সার্জন সহ ডায়াবেটিস হাসপাতালের নির্বাহী পরিচালক,সিনিয়র ডাক্তার বৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top