৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইরানের মাননীয় রাষ্ট্রদূতের বেসরকারি প্রতিষ্ঠান TMSS (NGO) পরিদর্শন

 মোঃ আশরাফুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ

গতকাল বেসরকারি প্রতিষ্ঠান TMSS (NGO) পরিদর্শন করেন ইসলামি রিপাবলিক অফ ইরানের মাননীয় রাষ্ট্রদূত H.E. MR. MANSOUR CHAVOSHI ও মাননীয় রাষ্ট্রদূতের সহধর্মিণী

ZAHRA CHAVOSHI এবং রাষ্ট্রদূতের সফর সঙ্গীরা। বেলা সাড়ে বারোটায় ইরানের মাননীয় রাষ্ট্রদূত TMSS এ পৌঁছালে টিএমএসএসের নির্বাহী পরিচালক ড.হোসনে আরা বেগম ইরানের মাননীয় রাষ্ট্রদূত কে স্বাগত জানান। এর পরে মাননীয় রাষ্ট্রদূত টিএমএসএসের মেডিকেল কলেজ ও হাসপাতাল ডাক্তারদের নিয়ে চিকিৎসা সেবা উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিএমএসএসের নির্বাহী পরিচালক ড.হোসনে আরা বেগম। মাননীয় রাষ্ট্রদূত টিএমএসএসের রিলিজিয়ন কমপ্লেক্স, পুণ্ড্র বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট সহ বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন। টিএমএসএস কতৃপক্ষ মাননীয় রাষ্ট্রদূত ও টিমের সদস্যদের ক্রেষ্ট প্রদান করেন। রাষ্ট্রদূতের টিমের অন্যান্য সদস্যরা হলে-MR. SAMSAL ISLAM বিশিষ্ট গবেষক ও রোগতত্ববিদ।গাজী সালাহউদ্দিন তানভীর-যুগ্ন সদস্য সচিব,এনসিপি, MR. IQBAL-সভাপতি,এস এস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন, কবির উদ্দিন,BNSB Hospital, সিরাজগঞ্জ।

ARIFUR RAHMAN AKIB-ছাত্র প্রতিনিধি,স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। পরিদর্শনে টিএমএসএসের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top