৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় পুলিশের অভিযানে দেশীয় এলজি ও ৫ কার্তুজ উদ্ধার

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দেশীয় ১ টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত (১২ এপ্রিল)রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকার পাকা রাস্তা সংলগ্ন বাঁশ ঝাড়ের নীচে থেকে ১ দেশীয় এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তারমধ্য ৪ রাউন্ড কার্তুজের খোসা ছিলো।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া
জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে দীঘিনালা থানা পুলিশ। এসময় ১ দেশীয় এলজি ও ৫ রাউন্ড গুলি তারমধ্য ৪ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ যে, এর আগে গত ১৫ ফ্রেবুয়ারী সি এন্ড বি মাঠ থেকে ওয়ান শুটার পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top