৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডিমলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাটের বীজ ও সার বিতরণ

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাটের বীঁজ ও সার করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ পাট ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পাটের বীঁজ ও সার বিতরণ করা হয়।ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ হাসান আল বান্না এর সভাপতিত্বে প্রধান অতিথির ভাষণে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া বলেন, পাটকে বাংলার সোনালী আঁশ বলা হয়। এক সময় পৃথিবীর প্রায় অর্ধেকর বেশি পাট বাংলাদেশের উৎপাদন হতো। বর্তমানে পৃথিবীতে পাটের তৈরি বিভিন্ন জিনিস পত্রের ব্যাপক চাহিদা রয়েছে।এই বর্ধিত চাহিদা মেটাতে আমরা পাট উৎপাদন করে আমাদের আর্থিক চাহিদা অনেকাংশে মেটাতে পারি। পাশাপাশি পাট চাষে বাংলাদেশের গৌরব উজ্জ্বল অতীতকে ফিরে আনতে পারি। এ লক্ষ্যে বাংলাদেশে কৃষি অধিদপ্তর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য বিনামূল্যে পাটের বীঁজ ও স্যার বিতরণ করছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী মানুষজন। উপজেলা ১০ ইউনিয়নের শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রত্যেককে ১ কেজি পাটের বীজ, ৫ কেজি টিএসপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top