৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

পহেলা বৈশাখ বাঙালিদের প্রানের উৎসব বাঙালি ও বৈশাখ মিলেমিশে একাকার বাংলায়। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে এরই অংশ হিসাবে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ সকালে ডাকবাংলা চত্বর রহনপুর পৌর বিএনপির অফিস থেকে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান  পরিবেশনের মধ্যে দিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষ, আনন্দ উল্লাস করে বাঙালির ঐতিহ্য মাছ, মরিচ, পেঁয়াজ, দিয়ে পান্তা ভাত খাওয়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির( ভারপ্রাপ্ত) আহবায়ক মোয়াজ্জেম হোসেন,

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর বিএনপি বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির, সাধারণ সম্পাদক, ফজলুর রহমান, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির, সভাপতি আকতারুল ইসলাম, আলি নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, অপু, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ, রহনপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন, যুবনেতা সাজ্জাদ, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, জুয়েল আলী, প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ,

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top