৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোসলে গিয়ে দেখেন, পুকুরে ভাসছে দুই ভাইয়ের মরদেহ

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন খালাতো ভাই। আজ সোমবার দুপুরে উপজেলার ফুলবাগিছা গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- ফুলবাগিছা গ্রামের রাকিবের ছেলে জোনায়েত (৬), আনিচল হক মিয়ার ছেলে শহিদুল (৮)। তারা ফুলবাগিছা বাজারে বেসরকারি ত্রকাডেমিতে পড়তো। জোনায়েত দ্বিতীয় ও শহিদুল তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জোনায়েত ও শহিদুল নানা বাড়িতে ছিল। তারা দুপুরে পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা পুকুরে ডুবে যায়। স্থানীয়রা গোসল করতে গেলে তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। তখনই উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক জাকিয়া সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুইটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, তাদের পেটে প্রচুর পানি ছিল।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, নিহত শিশু দুটির পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top