৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

মোহাম্মদ নয়ন তজুমদ্দিন, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করা হয়।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরন শোভাযাত্রা বের হয়ে শশীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার সামনে এসে শেষ হয়।

এ উপলক্ষে “বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য” শীর্ষক চিত্রাঙ্কন, উপজেলা চত্বরে বৈশাখী মেলা ও বাঙালির ঐতিহ্য বিভিন্ন চিত্র তুলে ধরেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং উপজেলা অডিটোরিয়াম রুমে তজুমদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top