৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের গোয়াইনঘাটসহ দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ

অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা এবং অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে সিলেটের বিভিন্ন উপজেলাসহ দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬এপ্রিল) দুদকের বিভিন্ন জেলার সমন্বিত কার্যালয় থেকে ৩৫টি এনফোর্সমেন্ট টিম পৃথকভাবে এসব অভিযান চালায়। এই ধারাবাহিকতায় ১৬এপ্রিল দুপুরে গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের একটি টীম অভিযান পরিচালনা করে। এ সময় গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার মাসুদ পারভেজ ও অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে দুদক টিম।

এ ব্যাপারে গোয়াইনঘাটের সাব-রেজিস্টার মাসুদ পারভেজের সাথে মোটো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বিভিন্ন বাহানায় তিনি এবিষয়ে কথা না বলতে এড়িয়ে যান। তাই এব্যাপারে তার কোন বক্তব্য পাওয়া যায় নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top