৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব সুয়াবিল এলাকার হালদা নদীতে বাঁশের সাঁকো থেকে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে নিখোঁজ হওয়া প্রবাসী যুবক মঞ্জু (নববিবাহিত) অবশেষে মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণ্যহাটের সিদ্ধাশ্রম সংলগ্ন হালদা নদীর বাঁশের সাঁকো পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি নদীতে পড়ে গেলে স্থানীয়রা তাৎক্ষণিক একজনকে উদ্ধার করতে পারলেও মঞ্জু নিখোঁজ ছিলেন। টানা তল্লাশির পর রাত ২টা ২০ মিনিটে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

মঞ্জু উপজেলার পাঁচপুকুরিয়া চন্দ্রঘোনা এলাকার আব্দুল ইসলামের একমাত্র সন্তান এবং সদ্য বিবাহিত। তিনি কিছুদিন আগে দুবাই থেকে দেশে ফিরে বিয়ে করেছিলেন। নববধূর হাতে মেহেদীর রং এখনো শুকায়নি, এরই মাঝে না ফেরার দেশে চলে গেলেন মঞ্জু।

বুক সমান পানিতে এভাবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু কেউই সহজে মেনে নিতে পারছে না। নববিবাহিত স্ত্রী, শোকার্ত মা-বাবা সবাই হালদার পাড়ে বসে কান্নায় ভেঙে পড়েছেন, আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদীর পাড়। হৃদয়বিদারক এই ঘটনাটি পুরো উপজেলায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top