৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে পুলিশের অভিযানে ১৫ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ রফিকুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার ভোররাতে শহরের পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি ৩শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ।

আটক রফিকুল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের আফতার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খাঁনের নির্দেশনায় ও নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদের তত্ত্বাবধানে সদর থানার অফিসার ইনচার্জ এম.আর সাঈদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক যুবক দীর্ঘদিন ধরে নীলফামারী, রংপুরসহ আশপাশের জেলায় মাদক সরবরাহ করে আসছিল। আজকে তাদের চালান হবিগঞ্জ থেকে একটি কুরিয়ারে বাদামের বস্তায় ভরে গাঁজা নিয়ে আসতেছিল। তার বিরুদ্ধে আগেও মাদক মামলার রেকর্ড রয়েছে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। নীলফামারীকে মাদকমুক্ত করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top