৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পুষ্টির মান উন্নয়ন ও গৃহস্থালি আয়ের উদ্দেশ্য হাঁস পালন প্রশিক্ষণ প্রদান

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র অপুষ্ট শিশুদের পুষ্টি মান উন্নয়ন ও গৃহস্থালি আয়ের উৎস সৃষ্টির উদ্দেশ্য শিশুর মা ও তার যত্নকারীদের হাঁস পালনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

১৭ এপ্রিল সকাল ১১টায় উজিরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তন কেন্দ্রে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এ উপলক্ষে উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার মোট ২০ জন সুবিধা ভুগীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন উজিরপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ গোলাম মওলা, এ সময় আরো উপস্থিত ছিলেন, এ্যানি মিতা বৈরাগী, এ্যাথিনা বিশ্বাস, সুমনা আক্তার,কবিতা মন্ডল,মিম আক্তার,শারমিন আক্তার।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top