৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে ১নং নিজপাট ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১নং নিজপাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নিজপাট ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক এবি এম জাকারিয়া। সভা পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আল মামুন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সভাপতি আব্দুল মতিন,আলহাজ্ব এনায়েত উল্লাহ,সাবেক সাধারণ সম্পাদক মহিবুল হক মুহিব, সহ সভাপতি সোহেল আহমদ,আব্দুস শুক্কুর,সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমদ,উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার,নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুর,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান,সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ,৩নং চারিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল মেম্বার,সাধারণ সম্পাদক হাফিজ জালাল সহ প্রমুখ।

সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিতে আব্দুর রহমানকে সভাপতি, কবির আহমদকে সাধারণ সম্পাদক এবং কামাল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top