৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

খোকসার কাদিপুরে বিশেষ অভিযানে ১৮ পিছ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কাদিপুর এলাকায় বিশেষ অভিযানে ১৮ পিস ইয়াবাসহ মোঃ নাদিম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।

রবিবার, ২০ এপ্রিল আনুমানিক রাত ৮ টার দিকে খোকসা থানা পুলিশের চৌকস অফিসার মোঃ তুষার হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাদিরপুর বটতৈল মোড় এলাকায় মিলনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ নাদিম,(২৭) পিতা মোঃ হাবিবুর রহমান, গ্রাম – কাদিরপুর, থানা – খোকসা, জেলা কুষ্টিয়া। তার দেহ তল্লাশি করে ১৮ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

খোকসা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে খোকসা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top