৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

গুথুমা চৌমুড়ী ইসলামীয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি বদিউজ্জামান হামদানী

এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধি

ফেনী জেলার পরশুরাম উপজেলার পরশুরাম পৌরসভার অন্তর্গত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুথুমা চৌমুড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মাওলানা মোঃ বদিউজ্জামাল মজুমদার হামদানী। তিনি পূর্বে উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এডহক কমিটির সদস্য সচিব হলেন আলহাজ্ব মাওলানা সৈয়দ মীর আহাম্মদ। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে আছেন মাওলানা মোঃ নুরুল আলম এবং অভিভাবক সদস্য হিসেবে আছেন জনাব মোজাম্মেল হক শাহীন।

সভাপতি নির্বাচিত হয়ে আলহাজ্ব মাওলানা মোঃ বদিউজ্জামাল মজুমদার হামদানী বলেন, “মাদ্রাসার সার্বিক উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাব।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top