৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে আবু তাহের (৪৮) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার চরকাওনা-মইষাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু তাহের ওই এলাকার বাসিন্দা। স্থানীয় বাজারে ওষুধের দোকান রয়েছে তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে আবু তাহেরসহ তিনজন ফসলের জমির মধ্যে থাকা সেচ মেশিন ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহেরের মৃত্যু হয়।

এতে আহত হন তার সঙ্গে থাকা দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মেনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top