৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভারতে ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবীতে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

ভারতের সংসদে বিতর্কিত ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবীতে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় রাজবাড়ী প্রেস ক্লাব মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিস রাজবাড়ী জেলা শাখা।

বিক্ষোভ মিছিল শেষে রেল গেইট শহীদ স্মৃতি চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি ও খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার আমির মাওলানা মোঃ ইলিয়াছ হোসাইন। পরে মুসলিম জাহানের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তব্যে বলেন, ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিল করতে হবে। সেখানে মুসলিমদের উপর চরম ভাবে নির্যাতন করা হচ্ছে। জাতিসংঘ দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশা প্রকাশ করেন। নাহলে মুসলিম জাহান জেগে উঠবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top