৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুমিল্লা-সিলেট মহাসড়কে লরি-ট্রাকের সংঘর্ষ, ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা, দেবিদ্বার, সড়ক দুর্ঘটনা,দেবিদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার দেবিদ্বার ছোট শালঘর ট্রাক ও লরির দিমুখী সংঘর্ষে কেউ নিহত হয়নি। এ ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কের যান চলাচল ৬ ঘণ্টা ধরে বন্ধ আছে।

আজ মঙ্গলবার সকাল ৭:৪০টার দিকে দেবিদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ দুর্ঘটনায় কেউ নিহত না হলেও কাবার ব্যান ড্রাইভারকে মিরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত ড্রাইভারকে হাসপাতালে প্রেরণ করা হয় । দুর্ঘটনাকবলিত যান উদ্ধারের জন্য একটি ক্রেইন আনা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, বাসের সাথে ওভারটেক লরির সঙ্গে ধাক্কা লেগে ট্রাককে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৬ ঘণ্টা কুমিল্লার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত এলাকায় নিরলসভাবে কাজ চালিয়ে যাইতেছে গাড়িগুলো উদ্ধারের পর মহাসড়কে যান চলাচল শুরু হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top