৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ছয়ঘরিয়া বজ্রপাতে এক মহিলার মৃত্যু

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় কুশখালী ছয়ঘরিয়া আকস্মিক বজ্রপাতে এক দিন মজুর মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন মহিলা দিনমজুর ।

আজ(২১শে এপ্রিল) বেলা ১০ টা ৫২ মিনিটে কুশখালী কাকমারি বিলে ইদ্রিস আলীর জমিতে ধান বহনের সময় এ ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তির নাম অমিত্তবান অ্যারো(৪৫)।সে সাতক্ষীরা সদর উপজেলার দিবালয় ছয়ঘড়িয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী। আহত ব্যক্তির খুকুমনি (৪৭)।সে একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।বর্তমানে খুকুমণি প্রাথমিক চিকিৎসার পর সুস্থ্য আছেন।

দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আব্দুল করিম জানান,দুই কন্যা সন্তানের জননী অমিত্তবান পার্শ্ববর্তী কুশখালী গ্রামের ইদ্রিস আলীর মাঠের ধান বহনের কাজে দিনমজুর খাটতে গিয়েছিলেন। বেলা সাড়ে দশটার দিকে আকাশে প্রচন্ড মেঘ হয়। খুকুমণিকে সাথে নিয়ে দ্রুত এক খ্যাপ ধান বহনের জন্য মাঠে চলে যায়। শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। তড়িঘড়ি করে গ্রামের দিকে আসছিলেন। বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই অমেত্ত্ববানের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা খুকুমণি আহত হয়।তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top