৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজশাহীর দুর্গাপুরে জামায়াতের গণসংযোগ পক্ষ পালন অব্যাহত

মোঃ সিহাবুল আলম সম্রাট,  রাজশাহী প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ পক্ষ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া বাজারে গনসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আমীর মাস্টার সাইফুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন আমীর এডভোকেট আলীউল ইসলাম মেম্বার, সেক্রেটারি প্রভাষক রফিকুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক মুক্তার আলী, আবু রায়হান, জামায়াত নেতা জহুরুল হক, আব্দুর রাকিব, আলহাজ্ব ইনছের আলী, উপজেলা শিবির সভাপতি মহিউদ্দিন প্রমূখ। জামায়াতের গণসংযোগ পক্ষের প্রচারণায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top