৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রশ্ন ফাঁসের অভিযোগে মাদরাসার ছাত্র-শিক্ষক আটক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে চলমান দাখিল পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড়ভিটা ফাজিল মাদরাসার ছাত্র ও শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার দু’জন হলেন- বড়ভিটা ফাজিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র রোকনুজ্জামান (১৮) ও একই মাদরাসার সহকারী শিক্ষক (গ্রন্থাগার) মোজাহিদুল ইসলাম (৩২)।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশ্ন ফাঁসের অভিযোগে দু’জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top