৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে বেড়েছে যুবলীগ কর্মী ফেরদৌস ও আলী আশরাফের উৎপাত,আতংকে সাধারণ মানুষ

জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি:
৫ই আগষ্টে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হলেও পতন হয়নি স্বৈরাচারী দোসরদের। মাথা উঁচিয়ে আবারও দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তারা। সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুম উওর পাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে ফেরদৌস হোসেন এবং রায়পুর চইড়া পাড়ার রহমত আলীর ছেলে আলী আশরাফ দীর্ঘদিন ধরেই স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করে আসছিল,৫ই আগষ্টের পর আত্নগোপনে থাকলেও ইদানিং তার অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ।

বিভিন্ন জায়গায় চাঁদাবাজি,হুমকি ধামকি দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতংক সৃষ্টি করে চলেছে এই আওয়ামী যুবলীগের দোসর। ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে মানুষকে হুমকি ধামকি দিয়ে আদায় করা হচ্ছে মোটা অংকের চাঁদা। এলাকাবাসীর তথ্যমতে,ফেরদৌস হোসেন এবং আলী আশরাফ ছিলেন যুবলীগের একজন সক্রিয় কর্মী।

স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সাধারণ মানুষের উপর অত্যাচার নিপিড়ন সবই চালাতো, ভুয়া ফেসবুকে একাউন্ট খুলে মানুষকে ব্ল্যাকমেইল করতো, তাদের ভুয়া আইডি গুলো হলো, সিরাজগঞ্জ মিডিয়া হোম,বহুলী বহুলী ইউনিয়নের রাজনীতি,দৈনিক যমুনার খবরসহ আরও একাধিক ফেক আইডি থেকে এসব কার্যক্রম চালানো হচ্ছে বলে দাবি তোলেন এলাকাবাসী। দ্রুত এদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবিও জানান সাধারণ মানুষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top