৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বেলপুকুরিয়ায় বিএনপি নেতা ইসফা খাইরুল হক শিমুলের জনসংযোগ

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা ইসফা খাইরুল হক শিমুল মনোনয়ন প্রত্যাশী বেলপুকুরিয়া থানার বিভিন্ন বাজারে জনসংযোগ করেন।

পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া থানার বেলপুকুরিয়া রেলগেট বাজার, ধাদাস, সত্রগাছা, সান্দাবাড়ি, ঢলাট, দোমাদী ও বাসপুকুরিয়া বাজারে গনসংযোগ করেন।
এ সময় বিএনপি নেতা ইসফা খাইরুল হক শিমুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা বিষয়ে সাধারণ জনগনের মাঝে ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সেক্রেটারি মোঃ মাসুদ, বেলপুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আঃ রাকিব, বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপি’র ত্যাগী নেতা মোঃ ফরিদুল হক সহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top