৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিজয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জের শাহবাগ এলাকায় বিজয় নার্সিং ইনস্টিটিউট গেট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন— বিজয় নার্সিং ইনস্টিটিউট স্টুডেন্ট শামীমা আকতার , রাহাত আলী ,আশিকুর রহমান ,ফয়সাল আলী সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

সে সময় উপস্থিত বক্তারা বলেন, এইচএসসি পাস করে ৩ বছর ধরে ডিপ্লোমা করি আমরা। এরপর আরও ৬ মাস ইন্টার্নি করার পরও আমাদের ডিগ্রির কোনো মূল্য থাকে না। কিন্তু আমরা সেই ইন্টার পাসই থেকে যাই। আমাদের সারাজীবনের পরিশ্রমই বৃথা হয়ে যায়। কাজেই আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের ডিগ্রি দিতে হবে। আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে বলেও জানান শিক্ষার্থীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top