৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কাঠালিয়ায় মানববন্ধন

আ: রহিম, কাঠালিয়া প্রতিনিধি:
আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে মেঘনা গ্রæপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মানববন্ধন করা হয়েছে।

শনিবার ২৬ এপ্রিল সকাল ১০ টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রæপের চেয়ারম্যান ও ৭১ টেলিভশনের মালিক মোস্তফা কামাল কর্তৃক আমার দেশের সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

আমার দেশ কাঠালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ফয়সাল আহম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ শফিউল আজম টুটুল, কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, উপজেলা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তুষার, এনএনসি সভাপতি আলহাজ্ব মাসুম বিল্লাহ, এনসিপি উপজেলা সংগঠক মোঃ শান্ত, আমার দেশ রাজাপুর প্রতিনিধি মোঃ বুলবুল আহমেদ, ডেইলি নিউজ বাংলা ২৪ এর ঝালকাঠি প্রতিনিধি কেএম ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ মিজানুর রহমান, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, মাসুম বিল্লাহ জুয়েল, মো: খায়রুল আমিন ছগির, মাসুম বিল্লাহ, মোঃ শাকিল আহমেদ, মোঃ জাহিদুল ইসলাম, ইলিয়াস হোসাইন, মাহফুজ হোসাইন, মোঃ সিরাজুল ইসলাম রনি, ছাত্রনেতা রফিকুল ইসলাম, সমাজসেবক হেলাল মিয়া ও সৈকত ওলিউল, শাহাবুদ্দিন হাওলাদার, শিক্ষক কাওসার আহমেদ। মানববন্ধনে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top