৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাকরিপ্রত্যাশীদের শাহবাগ অবরোধ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ ৮ দফা দাবিতে আড়াই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড় অবস্থান নিলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেখানে উপস্থিত ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. বিন ইয়ামিন মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। যারা ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের এখন লিখিত পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে। প্রশ্নবিদ্ধ একটি পরীক্ষার পর লিখিত পরীক্ষা নেওয়া কীভাবে সম্ভব?

একই দাবিতে কয়েকজন চাকরিপ্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন। তাদের কথা উল্লেখ করে বিন ইয়ামিন মোল্লা বলেন, গত ৮০ ঘণ্টা ধরে তারা অনশন করছেন। কর্তৃপক্ষ এখানে এসে লিখিতভাবে সমাধান জানালে তারা অনশন ভাঙবেন। কিন্তু আমাদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এর আগে, আজ বিকেলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অনশনরতদের সঙ্গে বৈঠক করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top