৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ২৮ এপ্রিল সোমবার সকাল সাড়ে এগারোটায় মাদক বিরোধী অভিযানে লিটন মাঝি (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
অভিযানে আটকের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারার বিধান মোতাবেক লিটন মাঝি (৪০) কে গাঁজা বহনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।আটক লিটন মাঝি নলছিটি পৌরসভার অনুরাগ গৌড়িপাশা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে আটক লিটন মাঝি ঐ এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদক সহ আটক করে আভিযানিক একটি দল।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।তার নামে নলছিটি থানায় একাধিক মামলা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।দণ্ডপ্রদানের পরে নলছিটি থানা পুলিশের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top