৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডিমলায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে গলা চেপে শ্বাস রোধে এক বৃদ্ধেকে হত্যা

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
ডিমলায় নলকুপের পানি ক্ষেতে নিষ্কাশনের ড্রেন নির্মাণে বাধা দেয়ায় মহিউদ্দিন (৭৫) নামে বৃদ্ধের গলা চিপে ধরলে শ্বাস রুদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ।

সোমবার (২৮ এপ্রিল) ১১ টায় নীলফামারীর উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের মধ্যগয়াবাড়ির এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ সাহের বানু নামের এক গৃহবধূকে আটক করেছে। পুলিশ বৃদ্ধের লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করেছে।

ডিমলা থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, নীলফামারী জেলার ডিমলার গয়াবাড়ী ইউনিয়নের মধ্য গয়াবাড়ি গ্রামের মৃত এশার উদ্দিনের ছেলে ছপিয়ার রহমানের গৃহস্থালির নলকুপের ব্যবহৃত পানি প্রতিবেশী মৃত শুকারু মামুদের ছেলে মহির উদ্দিন এর ক্ষেতের মধ্যে গিয়ে ফসল নষ্ট হওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। আজ সকাল ১১ টার দিকে ছপিয়ার ও তার স্ত্রী সাহের বানু পানি নিষ্কাশনের ওই ট্রেন পুনরায় নির্মাণ করতে গেলে বৃদ্ধ মহির উদ্দিন তার ক্ষেতের মধ্যে পানি না ফেলার জন্য ড্রেন নির্মাণে বাধা প্রদান করে। ড্রেন নির্মাণে বাধা দেয়ার সময় বাক বিতন্ডার একপর্যায়ে ছপিয়ারের স্ত্রী সাহের বানু বৃদ্ধ মহির উদ্দিনের গলাচিপে ধরলে বৃদ্ধ মহির উদ্দিন গুরুতর আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন। ঘটনার কিছুক্ষণ পরেই আহত মহির উদ্দিনের মৃত্যু হয়। ডিমলা থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনায় জড়িত ছপিয়ারের স্ত্রী সাহের বানুকে আটক করেছে। পুলিশ ময়না তদন্তের জন্য মৃত মহির উদ্দিনের লাশ উদ্ধার করেছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত সন্দেহে সাহের বানু নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে এবং মৃত্যু মহির উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top