৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চৈত্রঘাট বাজারে ব্যবসায়ী ইকবাল হত্যার প্রতিবাদে মানববন্ধন

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতি, এলাকাবাসী এবং স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সফিক মিয়া এবং সঞ্চালনায় ছিলেন মোস্তফা আহমদ ও আবু হানিফ চৌধুরী।
এতে বক্তব্য রাখেন নিহত ইকবালের পিতা এলাইচ মিয়া, সানওয়ার আহমদ, কয়েছ আহমদ, সুবাশ মল্লিক, গিয়াস মিয়া, পারভেজ মিয়া, নান্টু দেব, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা হাসান, শামিম আহমদ ও সোয়েব আহমদ ফাহিম প্রমুখ।

বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, নিহত ইকবাল হোসেন গত ২৫ এপ্রিল (শুক্রবার) তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি, কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেরাছড়া গ্রামে বেড়াতে যান। ওই দিনই তিনি নিখোঁজ হন। পরদিন ২৭ এপ্রিল বড়গাছ এলাকায় রেললাইনের পাশে তার হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top