২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বেরোবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. জাহিদ হোসেন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন।

রোববার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ড. মো. জাহিদ হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব প্রদান করা হলো। আদেশটি ২৭ এপ্রিল ২০২৫ তারিখ থেকে কার্যকর হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ড. জাহিদ হোসেন ইতোমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছেন।

উল্লেখ্য, এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার বিরুদ্ধে রেজাল্ট টেম্পারিং ও যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন। বর্তমানে তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top