৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে হাতিয়ায় মানববন্ধন

মো: দিদার উদ্দিন, হাতিয়া প্রতিনিধিঃ

দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মোস্তফা কামালের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াখালীর হাতিয়া আমার দেশ পাঠক ফোরাম। ও বিভিন্ন পত্রপত্রিকার ও অন্যান্য মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে হাতিয়ার সরকারি কলেজ প্রাঙ্গণে প্রধান সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন সঞ্চালনা করেন আমার দেশ-এর হাতিয়া প্রতিনিধি জি এম ইব্রাহীম।

এতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. ইফতেখার হোসেন তুহিন- দৈনিক নয়া দিগন্ত, এম সাখাওয়াত হোসেন- দৈনিক সমকাল, ইসমাইল হোসেন কিরণ- আর টিভি, মো. ফিরোজ উদ্দিন- মোহনা টেলিভিশন, আমির হামজা- দৈনিক সংগ্রাম, আকতার হোসেন- দৈনিক ইনকিলাব, মো. জিল্লুর রহমান- দৈনিক কালবেলা, উত্তম সাহা- দৈনিক সকালের সময়, হানিফ উদ্দিন সাকিব- দৈনিক খবরের কাগজ, সাইফুল ইসলাম জিহাদ- দৈনিক আমার সংবাদ, সাব্বির ইবনে সিদ্দিক- দৈনিক স্বদেশ প্রতিদিন, জাকের হোসেন- দৈনিক বাংলাদেশ সমাচার।

মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দিন, সাবেক সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌরসভা যুবদলের আহ্বায়ক মোমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউসার মোস্তফা, দ্বীপ সরকারি কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক শরীফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা আমার দেশ পত্রিকা এবং পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। আগের মতো তারা মানুষের কণ্ঠ রোধ করতে মিথ্যা মামলা দিচ্ছে। এসব ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দেবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top