৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বেরোবিতে ‘ইথিক্যাল প্রিন্সিপ্যালস অব ইউনিভার্সিটি টিচিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘ইথিক্যাল প্রিন্সিপ্যালস অব ইউনিভার্সিটি টিচিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষার গুণগত মান ও মানম্মত শিক্ষা একান্ত দরকার। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও মানবিক গুনাবলীর বিকাশ ঘটানো খুবই জরুরি। উপাচার্য এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য বেরোবির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, এই কর্মশালা শিক্ষকদেরকে আরও সমৃদ্ধ করবে, পাশাপাশি শিক্ষার্থী ও সমাজের সকলের মাঝে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে সহায়ক হবে।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালয় অংশগ্রহণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top