৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

মোঃ হাচান আল মামুন , দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।

মঙ্গলবার সকালে বইমেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন দীঘিনালার উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ মামুনুর রশীদ

“আলোকিত মানুষ চাই”—এই মূলমন্ত্রকে ধারণ করে দীর্ঘ ৪৬ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্র জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টার অংশ হিসেবেই ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলা শহরে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হচ্ছে।

মেলায় দেশি-বিদেশি খ্যাতিমান লেখকদের প্রায় দশ হাজার বই রয়েছে, যা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

এই আয়োজন পরিচালনায় রয়েছেন ইউনিট ইনচার্জ মোঃ কামরুজ্জামান, সংগঠক আবু নাঈম এবং সেলস অফিসার আবু হানিফ। আয়োজনে সহযোগিতা করছে মেটলাইফ ফাউন্ডেশন।

সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা এবং পাঠাভ্যাস বৃদ্ধি করার লক্ষ্যে এই বইমেলা ও উৎসব দীঘিনালার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top