২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

উজিরপুরে বাসের চাপায় নিহত শ্রমিকদল নেতার দাফন সম্পন্ন

মাহফুজুর রহমান মাসুম উজিরপুর প্রতিনিধিঃ

মহান মে দিবসের র‌্যালী শেষে রাস্তার পাশে খিচুড়ি খাওয়ার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব ধামসর সোনার বাংলা বাজার নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় নিহত শ্রমিক দল নেতা মানিক গাজী দাফন সম্পন্ন। দুই মে সকাল দশটায় পশ্চিম ওটরা নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, উজিরপুর বিএনপির যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ হুমাউন খান, শ্রমিক দল আহবায়ক মোহাম্মদ আতিকুল ইসলাম বিপ্লব, ১ নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন ডাকুয়া,সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী। উল্লেখ্য গত ১ মে বৃহস্পতিবার দুপুর ১:১৫ মিনিটে সময় শ্রমিক দলের অনুষ্ঠান শেষে রাস্তার পূর্বপাশে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম ওটরা গ্রামের আব্দুল হক গাজীর পুত্র মানিক গাজী (৬০) খিচুড়ি খাচ্ছিলেন, হঠাৎ করে ঢাকা থেকে বরিশাল গামী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো গ -১২-১৮৫৭ মানিক গাজীকে পিছন থেকে চাপা দেয়। এ সময় শ্রমিকদলের নেতা মানিক গুরুতর যখন হন। পরে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top