২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দুমকী উপজেলায়, ধর্মপ্রাণ জনতার গর্জন: কোরআনবিরোধী নারী কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি

জাকির হোসেন, দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধিঃ

নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআনবিরোধী প্রতিবেদন প্রত্যাহার ও কমিশন বাতিলসহ চার দফা দাবিতে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) জুমার নামাজের পর লেবুখালী-বাউফল মহাসড়কের দুমকি নতুন বাজারে আল মামুন সুপার মার্কেটের সামনে এই কর্মসূচির আয়োজন করে ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা সাইফুল্লাহ বিন নাসির, মাওলানা আবুল খায়ের, হাফেজ মাওলানা হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন কোরআন ও ইসলামী মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের কমিশনের কোনো বৈধতা নেই-এটি বাতিল করতেই হবে।তারা আরও বলেন, সংবিধানে ‘বহুত্ববাদ’ নয়, ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে। ফ্যাসিবাদের সময় দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরসহ দেশের সকল গণহত্যার সুষ্ঠু বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বসার। কর্মসূচিতে বিভিন্ন মসজিদের অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন।।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top