২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে অটোরিক্সার সঙ্গে মাহেন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধসহ দুই জনের, গুরুতর আহত -২

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ 

ঝালকাঠির নলছিটিতে অটো রিক্সার সঙ্গে মাহেন্দ্রার(থ্রি হুইলার গাড়ি)সংঘর্ষে মাহেন্দ্রার যাত্রী এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। এবং অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার( ৩মে) সকাল ১১ টার দিকে নলছিটি উপজেলার পশ্চিম দপদপিয়ার বকুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সম্মুখে বরিশাল -পটুয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ

তে নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার মৃত ইঙ্গল হাওলাদারের ছেলে মো. হাসেম হাওলাদার (৭০) এবং একই উপজেলার ফলাঘর গ্রামের ইস্তাক আলীর ছেলে মো. শামীম( ৫০)। এছাড়া মাহেন্দ্রা গাড়ির যাত্রী মো. বাদল(৪৫) ও মো. ফাহিম(১৩) গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুইজন বাকেরগঞ্জ উপজেলার ফলাঘর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থেকে বরিশালগামী একটি মাহেন্দ্রা (থ্রি হুইলার গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা অটোরিক্সার ওপর উঠিয়ে দেয়। এতে মাহেন্দ্রা গাড়িটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই গাড়ির (মাহেন্দ্রা) দুই যাত্রীর মৃত্যু হয়। অপর দুই যাত্রী গুরুতর আহত হন। ঘাতক মাহেন্দ্রা গাড়িটির ড্রাইভার পালিয়ে যায়। পুলিশ মাহেন্দ্রা গাড়িটি জব্দ করেছে।

নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top