২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই আসামী হলেন- নাসিরুল্লা বিশ্বাস (৪৫), মোঃ হৃদয় মল্লিক (২৫)।

শনিবার (০৩ মে) বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ,কে,এম ফরিদ হোসেন (বাবু) চেয়ারম্যানের বাড়ীর সামনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ অভিযানে নাসিরুল্লা বিশ্বাস (৪৫) ও হৃদয় মল্লিক (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামী নাসিরুল্লা বিশ্বাসের বিরুদ্ধে পূর্বে বালিয়াকান্দি থানায় দুটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া বালিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top