২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দৌলতদিয়া ফেরি ঘাট থেকে হেরোইন সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের অভিযানে হেরোইন সহ মমতাজ বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। সে ঢাকার আশুলিয়ার এনায়েতপুর বাশবাড়িয়া এলাকার মোঃ শামছুল আলম ওরফে খোকনের স্ত্রী।

রবিবার (৪ মে) বিকেল ৫টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই সোহানুর রহমানের নেতৃত্বে অফিসার ফোর্সসহ দৌলতদিয়া ৪ নং ফেরিঘাটে পল্টনে ওঠার রাস্তার উপর থেকে তাকে ১৫০ পুরিয়া হেরোইন সহ গ্রেপ্তার করে।

সোমবার (৫ মে) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মমতাজের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top