২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার তালায় স্থানীয় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় নিখোঁজ এক নারীর লাশ পাওয়া গেছে কালভার্টের নিচে। তালা থানা পুলিশ আজ সোমবার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে। মারা যাওয়া নারীর নাম সেলিনা বেগম (৪৫)। তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।

সেলিনার স্বজন মো. আবুল কাশেম জানান, ঢাকায় থাকা অসুস্থ মেয়ের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে গতকাল রোববার সন্ধ্যায় বাজারে যান সেলিনা। পরে রাতে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। আজ সোমবার ভোরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁর লাশ শনাক্ত করেন স্বজনেরা।

সরেজমিনে দেখা গেছে, কালভার্টের নিচে লাশের পাশে সেলিনার মোবাইল ফোন, ওষুধ ও অল্প কিছু কাঁচাবাজার পড়ে ছিল। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্তের পর জানা যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top