২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘জুলাই ঐক্য’ নামে নতুন জাতীয় জোটের আত্মপ্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশসহ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে গঠিত হচ্ছে নতুন একটি জাতীয় জোট। বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ এই প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘জুলাই ঐক্য’

মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এবং আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে লেখেন, “ফ্যাসিস্ট নিষিদ্ধে আসছে ‘জুলাই ঐক্য’।”

ইতোমধ্যে ইনকিলাব মঞ্চ, July Revolutionary Journalist Alliance, রক্তিম জুলাই, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশসহ বেশ কয়েকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাদের ফেসবুক পেজে এই উদ্যোগের ঘোষণা দিয়েছে।

জানা গেছে, এই জাতীয় জোটের মূল লক্ষ্য হবে আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্তের মাধ্যমে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগকে আইনত নিষিদ্ধ ঘোষণা করা, শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, এবং ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি আদায় করা।

তারা ঘোষণা দিয়েছে, বিভিন্ন মতাদর্শিক ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে ‘জুলাই অভ্যুত্থান’-এর চেতনা ও ঐক্য পুনরায় জাগ্রত করাই তাদের উদ্দেশ্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top