২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোচালকের মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে মানিক বিশ্বাস (৩০) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। মানিক বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চাপলবাঘা গ্রামের বিবেকান্দ বিশ্বাসের ছেলে ও অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

সোমবার (০৫ মে) বিকেলে পাংশা-বালিয়াকান্দি সড়কের নারুয়া ইউনিয়নের ঘিকমলা এলাকায় এ দুঘর্টনা ঘটে। পরে রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, মানিক বিশ্বাস মোটরসাইকেলে আসার সময় ঘিকমলা এলাকায় দাড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, সড়ক দুঘর্টনায় অটোবাইক চালক মানিক বিশ্বাস ফরিদপুর মেডিকেলে মারা গেছে। সেখানে তার ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top